কুমিল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Megna Tv

১১ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আলী নুর বশির। এ সময় আরও অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা সদস্য সচিব জিয়াউদ্দিন রুবেল, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আব্দুল মতিন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লার জমিন পত্রিকার সম্পাদক শাহজাদা এমরান, টাউন হলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, অ্যাডভোকেট গোলাম ফারুকসহ জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র চালায়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো অত্যন্ত জরুরি। তাঁদের অবদান স্মরণ করে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

#

স্কুল সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

#

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

#

প্রথম আলো–ডেইলি স্টারে হামলা: কুড়াল হাতে উল্লাস করা যুবকসহ গ্রেপ্তার ১০

#

অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে যা ভাবছে সরকার

#

জুলাই গণহত্যা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে: ফলকার টুর্ক

#

আমরা যেসব হিসাব-নিকাশ করেছি তাতে বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী

#

অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানালো দক্ষিণ কোরিয়া

#

ইতালির ভিসাসহ পাসপোর্ট ফেরতের দাবিতে গুলশানে গণঅবস্থান

#

সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির

Link copied