এক দিনের বেতন দেবেন তথ্য-ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

Megna Tv

২২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
তথ্য মন্ত্রণালয়

দেশের বন্যাকবলিত মানুষের সহায়তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ কল্যাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দেবেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং এর আওতাধীন দফতর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (২৩ আগস্ট) তথ্য জানান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

উপদেষ্টা জানান, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে পৃথক আলোচনার সময় কর্মকর্তারা একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ কল্যাণ তহবিলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

কর্মকর্তাদের আগ্রহের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এর আওতাধীন দফতর সংস্থাগুলো এবং ডাক টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এর আওতাধীন দফতর, সংস্থার কর্মকর্তা, কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied