বঙ্গোপসাগরে নিম্নচাপ,৩ নম্বর সতর্কতা সংকেত

Megna Tv

১২ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
সাগরে নিম্নচাপ,৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এই অবস্থায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

রোববার (৮ সেপ্টেম্বর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, নিম্নচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Megna TV 24

এতে আরো বলা হয়েছে, নিম্নচাপটি রোববার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর আরও জানায়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্ব্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।Megna TV 24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

#

সংবিধান সংশোধন কমিটিতে থাকছে না বিরোধীদলীয় জোট, আলোচনায় সমাধানের আশা

#

কারামুক্ত হচ্ছেন সাংবাদিক আনিস আলমগীর

#

বিজয় দিবসে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে বিনা টিকেটে ভ্রমণের সুযোগ

#

শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের

#

হাজী আমিন উর রশীদ ইয়াসিন মঙ্গল কামনায় বিএনপি’র মনোনয়ন দেয়ার জন্য রোজা ও গণইফতার

#

বগুড়া–৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

#

জাতীয় নারীর ক্ষমতায়ন নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

#

কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা।

#

শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

Link copied