১৯ জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

Megna Tv

২৬ দিন আগে সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫


#
ছবি: সংগৃহিত

ঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের ১৯ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে বলে জানানো হয়।

ধবার (২০ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, পাবনা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত অপর এক বার্তায় আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

একই বার্তায় তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কুমিল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

#

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

#

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধুরী

#

তারেক রহমানের আগমনে স্মরণকালের বৃহত্তম জনসমাগমের প্রস্তুতি বিএনপির

#

হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

#

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

#

জুলাই সনদের ভিত্তিতে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

#

বসুন্ধরা স্মার্ট সিটিতে আস্থা বিনিয়োগকারীর

#

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

#

প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রোববার

Link copied