নিয়োগ বিধি না থাকায় ৪০ হাজার স্বাস্থ্য পরিদর্শক হতাশ

Megna Tv

৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়ন্ত্রিত ইউনিয়ন পর্যায়ে সারা দেশে ৪০ হাজার পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় কর্ম বিরোধী ও অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। 

আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা নাঙ্গলকোটে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে বিক্ষোভ করে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।  সকাল থেকে দুপুর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে তাদের স্ব স্ব কর্মস্থলে না গিয়ে উপজেলায় এসে এই কর্মবিরতি পালন করেন তারা। 

তাদের দাবী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগবিধি না থাকায় তারা চাকুরিতে পদন্নোতি ও চাকুরীরত অবস্থায় কোন সুযোগ সুবিধা পাচ্ছে না। ফলে বিগত কয়েক বছর থেকে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা পরিদর্শন ও সরকারের সকল কর্মকান্ডে অবদান থাকলেও বিধিমালা না থাকায় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সরকার চাইলে যে কোন সময় উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করা সম্ভব। 

পরিকল্পনা অধিদপ্তরের অধিদপ্তরের অধীনে 
সারা দেশে পরিবার কল্যান পরিদর্শিকা, সহকারী পরিদর্শকসহ প্রায় ৪০ হাজার জনবল কাজ করছে। 

এসময় বক্তব্য  রাখেন- পরিবার পরিকল্পনা পরিদর্শক নাঙ্গলকোট উপজেলা
সভাপতি মো. আইয়ুব আলী মোল্লা টিপু, সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেনসহ সিনিয়র জুনিয়র কর্মীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে হাদির জানাজা

#

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি তিন লক্ষাধিক মানুষ

#

গ্রামের দারিদ্র্য বিমোচন এগিয়ে আসলে বিশিষ্ট শিল্পপতি ইকবাল হোসেন ইসহাক

#

দুই মাসের মধ্যে নদীর সঠিক সংখ্যা নির্ধারণের নির্দেশ উপদেষ্টার

#

২ হাজার টাকা চুরির ঘটনা থেকে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা

#

পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

সবাইকে সামাজিক ব্যবসা করার আহ্বান জানালেন

#

কুমিল্লায় ভোররাতে বিজিবির বিশেষ অ'ভিযা'নে বিদেশী পি*স্ত*ল, গু*লি ও গাঁ*জা উ*দ্ধার

#

কুমিল্লাকে একটি পরিকল্পিত নগরী গড়তে চাই- সূচনা

#

গণমাধ্যমের অফিসে হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

Link copied