কুমিল্লায় সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালিত

Megna Tv

২০ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
কুমিল্লায় সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালিত
সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।


‘সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে’ এ প্রতিপাদ্যে কে সামনে রেখে কুমিল্লায় আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে।

২৪ অক্টোবর (বৃহস্পতিবার)  সকালে জেলা শহরের কোটবাড়িতে ইউনিসেফ’র সহায়তায় ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অংশগ্রহণকারীরা সিসা দূষণ প্রতিরোধে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড বহন করেন এবং ‘সিসা দূষণ প্রতিরোধে, আমরা আছি একসাথে’ স্লোগানে মুখরিত ছিলেন। পরে শিক্ষার্থী, বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে সিসা দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও স্টিকার বিতরণ করা শেষে একটি বিক্ষোভ মিছিল কোটবাড়ি থেকে দক্ষিণ বিশ্বরোড পর্যন্ত প্রদক্ষিন করে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied