নিখোঁজের ৭ দিন পর এনজিও কর্মীর মাটিচাপা মরদেহ উদ্ধার

Megna Tv

২৩ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
নিহত এনজিও কর্মী মো. ইউনুস।

নিখোঁজের সাত দিন পর মাটিচাপা থেকে লক্ষ্মীপুরের এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইউনুছ (৫৮) গ্রামীণ বাংলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির কর্মকর্তা। ঘটনায় জাবেদ হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে শহরের মিলেনিয়াম হাসপাতাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সদর থানার ওসি মো. মোছলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ইউনুসের বাড়ি লক্ষ্মীপুর পৌর শহরের ৭নং ওয়ার্ড আবদুল গনি হেডমাস্টার সড়ক এলাকায়। তিনি ওই এলাকার আবদুর রশিদ মোল্লার ছেলে। আটক জাবেদ একই এলাকার শফীকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গত ২৪ আগস্ট রাতে ইউনুছ বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের পরদিন তার স্ত্রী সুলতানা জামান সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেই অভিযোগের সূত্র ধরে জাবেদ হোসেনকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শহরের কালু হাজী সড়কের পাশে তার নিজ দোকানে পেছনে ইউনুছের মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, কিস্তির টাকার নিয়ে বিরোধের জেরে সাত দিন আগে তাকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপন জানান, ঋণের টাকা নিয়ে বিরোধের জেরে ধরে ইউনুছকে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখা হয়। পরে তার মোটরসাইকেল মোবাইল পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেওয়া হয়। মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত একজন পুলিশি হেফাজতে রয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সরকারি চাকরিজীবি হয়ে বারোপারা বিএনপির কমিটিতে, নীতিমালা লংগনের অভিযোগ

#

স্রোতে ভেসে যাওয়ার ৩৩ ঘণ্টা পর তরুণের মরদেহ উদ্ধার

#

নবজাতকের মৃত্যুকে ঘিরে শেবাচিমে তুলকালাম

#

ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে বিনামূল্যে জ্বালানি দেওয়ার নির্দেশ

#

টাঙ্গাইলে বিপৎসীমার ওপরে তিন নদীর পানি

#

চুয়াডাঙ্গায় কয়েক সেকেন্ডে লণ্ডভণ্ড দুই গ্রাম, বৃদ্ধ নিহত

#

কুমিল্লা সীমান্তে পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

#

বন্যায় চৌদ্দগ্রামে ৮২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

#

কুমিল্লায় সাবেক এমপি বাহার ও কুসিক মেয়র সূচনার বিরুদ্ধে হত্যা মামলা

#

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

Link copied