বানভাসীদের ঋণের টাকা আদায়ে চাপ দিচ্ছেন এনজিও কর্মীরা

Megna Tv

১৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বানভাসীদের ঋণের টাকা আদায়ে চাপ দিচ্ছেন এনজিও কর্মীরা

বানের পানিতে সহায় সম্বল হারিয়ে বেঁচে থাকাই যেখানে মুশকিল, সেখানে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ঋণের কিস্তি পরিশোধ। এ নিয়ে চাঁদপুরের শাহরাস্তিতে বানভাসি মানুষের সঙ্গে এনজিও কর্মীদের বাগবিতণ্ডা চলছে প্রতিদিনই। সকাল থেকে বাড়িতে গিয়ে ঋণের টাকা আদায়ে বসে থাকেন এনজিও কর্মীরা।

বুধবার (২৮ আগস্ট) উপজেলার সমাজসেবা অফিসে গিয়ে এনজিও থেকে ঋণগ্রহীতা নারী সদস্যরা তাদের এ সমস্যার কথা জানান।

কয়েকজন নারী বলেন, শাহরাস্তিতে আশ্রয়কেন্দ্রে রয়েছেন হাজার হাজার বানভাসী মানুষ। তাদের ঘরে ঘরে গিয়ে কিস্তি পরিশোধে চাপ দিচ্ছেন এনজিও কর্মীরা। নিজেদের সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এই পরিস্থিতিতেও ঋণের কিস্তির জন্য চাপ দিচ্ছেন এনজিও কর্মীর।

নিজেদের খেয়ে পরে বেঁচে থাকাটাই যেখানে বড় চ্যালেঞ্জ সেখানে ঋণের কিস্তি পরিশোধে দিশেহারা বন্যার্ত মানুষ। তাই কয়েক মাসের জন্য কিস্তি স্থগিত করার দাবি তাদের।

তবে বন্যা দুর্গতদের ঋণের কিস্তির জন্য চাপ দেওয়ার কথা অস্বীকার করেছেন এনজিও কর্মকর্তারা।

এ বিষয়ে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক বলেন, আমি ইতোমধ্যে কয়েকটা এনজিওর সঙ্গে কথা বলেছি। এ মুহূর্তে কিস্তি আদায়ে গ্রাহককে চাপ না দেওয়ার জন্য তাদেরকে বলেছি। কয়েকটি এনজিও কথা দিয়েছে তারা এখন কিস্তি আদায় কাজ বন্ধ রাখবে।


#NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied