টানা ৭ দিন পর অবশেষে চালু হয়েছে ৯৯৯ এর কার্যক্রম

Megna Tv

৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানা-ফাঁড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। তবে এরইমধ্যে ৬২৮ থানার কার্যক্রম শুরু হয়েছে সারাদেশে। থানার কার্যক্রমের সঙ্গে শুরু হয়েছে সম্পৃক্ত জাতীয় জরুরি সেবা ৯৯৯।

টানা ৭ দিন পর অবশেষে চালু হয়েছে এ সেবা।মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান। তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ পূর্ণমাত্রায় চালু হয়েছে।এদিকে সারাদেশে ৬৩৯ থানার মধ্যে ৬২৮ থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১১০ মেট্রোপলিটন থানার মধ্যে ১০৮ এবং জেলার ৫২৯ থানার মধ্যে ৫২০ থানার কার্যক্রম শুরু হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৭৫ সালের পর সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে : শেখ হাসিনা

#

কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের কর্মসূচিতে ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রারের (বিদেশি) মন্তব্য

#

শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের

#

ফ্যামিলি কার্ড নারী সদস্যকে কেন দেয়া হচ্ছে জানালেন প্রধানমন্ত্রী

#

কুমিল্লায় ভয়ংকর রূপে গোমতী নদী; ২লাখের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে

#

আমাদের হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো: রুমিন ফারহানা

#

জামানত হারিয়ে স্তব্ধ মাহি, মুখ খুললেন ভোটের পরদিন

#

কুমিল্লার চৌদ্দগ্রাম নারায়ণপুরে অবৈধভাবে ঈদগাহের সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদে মানববন্ধন

#

ড. আহসান এইচ মনসুর হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

Link copied