দলীয় প্রার্থী না পাওয়ায় কান ধরে রাজনীতি ছাড়ার ঘোষণা কর্মীর

Megna Tv

২৬ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
কান ধরে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ফরহাদ হোসেন নামে বিএনপি কর্মী।

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। আর এই আসনে বিএনপির প্রার্থী না পাওয়ায় কান ধরে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ফরহাদ হোসেন নামে এক কর্মী। 

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছেড়ে এ ঘোষণা দেন।

এ সময় ফরহাদ হোসেন বলেন, আমি কান ধরে রাজনীতি ছাড়ছি। এই আসনে সাইফুল ইসলাম ফিরোজ ও হামিদুল ইসলাম হামিদের মধ্যে যে কোনো একজনের সমর্থক হিসেবে কাজ করতাম। তাদের মধ্যে থেকে মনোনয়ন না দেওয়ায় কান ধরে বিএনপি ত্যাগ করছি। গত ১৭ বছর যারা কালীগঞ্জে বিএনপির রাজনীতি ধরে রেখেছিল তাদের মনোনয়ন দেওয়া না হলে আর রাজনীতি করবো না। 

এদিকে মঙ্গলবার রাতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।  মঙ্গলবার দিবাগত রাত ২টা ১৬ মিনিটে মোবাইল ফোনে রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

আজ (বুধবার) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর জন্য আরও সাতটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এরমধ্যে রয়েছে ঝিনাইদহ-৪ আসন। আসটি রাশেদ খাঁনের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। 

এদিকে মঙ্গলবার এ খবরে ক্ষোভ প্রকাশ করছেন বিএনপির নেতাকর্মীরা। তারা এ আসনে বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। কালীগঞ্জ থানা রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে বাড়ছে নেতাকর্মীদের ভিড়।  

তারা বলছেন, রাশেদ খাঁন এই নির্বাচনি এলাকার বাসিন্দা না। তিনি এই আসনের ভোটারও না। দল এভাবে একজন বহিরাগতকে চাপিয়ে দিতে পারে না। 

তাজু জোয়ারদার নামে বিএনপির এক কর্মী কাঁদতে কাঁদতে বলেন, গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি সাইফুল ইসলাম ফিরোজের সঙ্গে। এখন একজন বহিরাগতকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা কোনোভাবেই মানতে পারছি না। 

কালীগঞ্জ উপজেলা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যাকে কালীগঞ্জের মানুষ কখনো দুর্দিনে পাশে পায়নি- আমরা এমন কাউকে দলের পক্ষ থেকে চাই না।  বিগত আন্দোলন-সংগ্রামে আমরা বিএনপির জন্য নিজেদের জীবন বাজি রেখেছি। আমরা এখানে দলের প্রার্থী চাই।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

#

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ঢল

#

আইসিটি’র ফেসবুক-ইউটিউব বন্ধ, পাসওয়ার্ড পলকের কাছে

#

ময়নাতদন্তের জন্য ওসমান হাদির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে

#

মোহাম্মদপুরে জাহাঙ্গীর কবির নানকের বাসায় তল্লাশি

#

তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

#

যুদ্ধংদেহী ট্রাম্প: বিদেশি আগ্রাসন নাকি ২০২৬ নির্বাচন ঠেকানোর কৌশল?

#

কুমিল্লার ২ আসনে প্রার্থী শূন্য বিএনপি

#

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই- মন্ত্রী ইমরান আহমদ

#

রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied