সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না: উপদেষ্টা

Megna Tv

২২ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ

স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ‘সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে। অন্য সমবায়করা খালি কমিটি কারা করবে- এ নিয়ে মারামারি-মামলায় ব্যস্ত।’

রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিপিআরসি চেয়ারম্যান ড. হোসেইন জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ড. তোফায়েল আহমেদ, বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন।

উপদেষ্টা হাসান আরিফ বলেন, ‘সমবায় দাঁড়াতে পারছে না, কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন-মানসিকতার অভাব। সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায়, কী উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নেই।’

সভায় বক্তারা সাম্প্রতিক সময় বিবেচনায় বাংলাদেশের পল্লী  উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে বার্ড যেসব গবেষণা ও কার্যক্রম চালাচ্ছেন তা তুলে ধরেন। এ ছাড়া বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বিভিন্ন পরামর্শ দেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অস্তিত্বের প্রশ্নে এখন বেসামাল হয়ে উঠেছে সরকার

#

পূজামন্ডপে আর্থিক অনুদান ও ক্যামেরা প্রদান করেছেন - জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি।

#

বুয়েটের আবরার ফাহাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

#

আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহারের চেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ

#

এনবিআরের তদন্তের আওতায় এসআলম ও তার পরিবারবর্গ

#

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৯

#

সাগর গভীর নিম্নচাপ সৃষ্টি, গতিবেগ ৬০ কি.মি.

#

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

#

বন্যার্তদের ১০ কোটি টাকার ত্রাণ সামগ্রী দিয়েছে বিএনপি

#

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক বিচারক মানিককে

Link copied