জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা

Megna Tv

১২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ফাইল ছবি

জাতীয় পার্টির শনিবার দুপুর ২টার সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

MegnaTv 24

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইওনিয়ার রোডস্থ ৬৬ নং ভবনসহ, কাকরাইল ও এর পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জাতীয় পার্টি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী কর্মসূচি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, শুক্রবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় দলটি। এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবসহ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সভাপতির বক্তব্য রাখার কথা ছিল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের। এছাড়া দলের শীর্ষ নেতৃবৃন্দও ওই সমাবেশে বক্তব্য রাখার কথা ছিল। সমাবেশ শেষে সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

ঘোষণার কয়েক ঘণ্টার মাথায়ই সমাবেশ স্থগিতের ঘোষণা করলো দলটি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক: সড়ক পরিবহনমন্ত্রী

#

কুমিল্লা সীমান্তে পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

#

জ্বালানি নিরাপত্তায় নতুন নীতি প্রণয়নের দাবি নাগরিক সমাজের

#

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোণায় ফ্রি মেডিকেল ক্যাম্প

#

বাংলাদেশী মাদক চোরাকারবারীসহ ২০০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

#

গুম হওয়া ব্যক্তিদের তথ্য জানতে কমিশন গঠন, গণবিজ্ঞপ্তি জারি

#

শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল

#

জুলাইযো'দ্ধাদের সঙ্গে বাজে ব্যবহার করা হয় : হান্নান মাসউদ

#

কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করবেন কৃষিমন্ত্রী

#

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনধসে নিহত ৩, সব শ্রমিক ছিলেন বাংলাদেশি

Link copied