দুলুকে কারণ দর্শানোর নোটিশ

Megna Tv

৫ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। তাকে ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, শুক্রবার ‘টিভি—পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জালিয়ে দেওয়া হবে’মর্মে আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন, বিডি নিউজ, ঢাকা পোস্ট, জাগো নিউজ, বাংলা ট্রিবিউনসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আপনার এই বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির নীতি ও আদর্শের চরম পরিপন্থী। বিএনপি দেশের একটি উদার ও বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলটি কখনোই দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। বিগত ১৫-১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বৈরাচারী সরকারের ভয়াবহ নিপীড়নের শিকার হয়েছে। সম্প্রতি কোমলমতি শিক্ষার্থী ও জনতা নিজেদের জীবন দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ঘটিয়ে বর্তমানে দেশে গণতন্ত্রের যে জাগরণ সৃষ্টি হয়েছে, আপনার বক্তব্য সেটিকেও কালিমালিপ্ত করেছে। আপনার বক্তব্যটি উদ্দেশ্যপ্রণোদিত, অনভিপ্রেত এবং বিএনপির গণতান্ত্রিক চেতনার প্রতি কুঠারাঘাত। বিএনপির একজন কেন্দ্রীয় নেতা হিসেবে আপনার এই বক্তব্য গত দেড় দশক ধরে রক্তস্নাত পথে বিএনপির নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক সংগ্রামের মহিমামণ্ডিত অবদানকে হেয় প্রতিপন্ন করার সামিল।’

নোটিশে আরও বলা হয়, আপনার উল্লিখিত বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শীয়ে আগামী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে একটি লিখিত জবাব জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।


#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

লাকসামে বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ত্রান সামগ্রী বিতরণ

#

আশি-নব্বই দশকের প্রজন্ম ছাড়া কেউ বিটিভি দেখে কি না জানি না : নাহিদ ইসলাম

#

সংসদে ‘মিথ্যা’ শব্দ ব্যবহার নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মৃদু ‘বিতর্ক’

#

ব্যবসার পরিবেশ উন্নত হলে বিদেশি বিনিয়োগ বাড়বে : ব্রিটিশ রাষ্ট্রদূত

#

২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

#

ওবায়দুল কাদেরের মামলাতে হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে আবেদন গ্রহণ

#

স্ত্রীসহ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

#

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন রিজভী

#

বর্নাঢ্য আয়োজনে কুমিল্লায় আন্তজার্তিক কাস্টমস দিবস পালিত

#

পটুয়াখালীতে চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

Link copied