বরগুনায় দিঘিতে মিলল ৯৫ ইলিশ

Megna Tv

৭ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বরগুনার পাথরঘাটায় সিদাম বাড়ির দিঘিতে পাওয়া গেল ইলিশ।

বরগুনার পাথরঘাটা উপজেলার একটি দিঘিতে (সিদাম বাড়ির দিঘি নামে পরিচিত) ২০০ গ্রাম ওজনের ৯৫টি ইলিশ মাছ পাওয়া গেছে। নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ৭৫ শতাংশ জমির দিঘিটির মালিক ২১ জন বলে জানান স্থানীয়রা।

বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রায়হানপুর ইউপির এই দিঘিতে জাল টেনে মাছ ধরা হলে ইলিশগুলো পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।

দিঘিটির একজন মালিক আসলাম বলেন, দিঘিটিতে প্রতিবছর মাছ ধরা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল জাল টেনে মাছ ধরা হলে অন্যান্য মাছের সঙ্গে ৯৫টি ইলিশ মাছ পাওয়া যায়।

স্থানীয় জামাল মিয়া বলেন, দিঘিতে একসঙ্গে এত ইলিশ পাওয়ার ঘটনা এই প্রথম শুনলাম। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আবুল বাশার নামের আরেকজন বলেন, স্থানীয়ভাবে দিঘিটি সিদাম বাড়ির দিঘি নামে পরিচিত। দিঘিতে পাওয়া ইলিশগুলো বেশি বড় নয়। মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়নি।

স্থানীয় সুমন বলেন, দিঘির পাশে একটি খাল রয়েছে। সেই খাল বলেশ্বর নদীর সঙ্গে সংযুক্ত। ধারণা করছি জোয়ারের পানির সঙ্গে ইলিশের পোনা এসে এই দিঘিতে ঢুকে পড়েছে।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বরগুনার পায়রা, বলেশ্বর এবং বিষখালী নদীতে প্রতিবছর ইলিশ ডিম ছেড়ে থাকে। পরবর্তীতে সেই ডিম অথবা ইলিশের বাচ্চা জোয়ারের পানির সঙ্গে গিয়ে নদী খাল তীরবর্তী বিভিন্ন পুকুর দিঘিতে ঢুকে পড়ে এবং সেখানেই বড় হয়। জন্য আমরা বিভিন্ন সময় পুকুর এবং দিঘিতে ইলিশ মাছ পাওয়ার খবর পেয়ে থাকি। এটি স্বাভাবিক ঘটনা।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ভরা মৌসুমেও চট্টগ্রামে ইলিশের আকাল

#

সংবিধান সংস্কার কমিশনের নতুন প্রধান আলী রীয়াজ

#

বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না,সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে।

#

জামালপুর জেলা কারাগারে গোলাগুলি

#

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি এনামুল , সম্পাদক পরান

#

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গরিব অসহায় মানুষের মাঝে শাড়ি কাপড় ও লুঙ্গি বিতরণ

#

ব্রাহ্মণপাড়ায় বাঁশের তৈরি মাছ ধরার চাঁই কেনার ধুম

#

কুমিল্লায় বি পাড়ায় "জাগরন" ৫১ সদস্যের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

#

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন

#

দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন: ভুয়া আইনশৃঙ্খলাবাহিনী মাঠে সক্রিয়

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied