কুমিল্লা -৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর নির্বাচনী প্রচারণা উদ্বোধন

Megna Tv

২১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

কুমিল্লা -৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর নির্বাচনী প্রচারণা উদ্বোধন

এয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ দুপুর ১২টায় কুমিল্লা মহানগরীর বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রচারণার উদ্বোধন করেন কাজী দ্বীন মোহাম্মদ।

উদ্বোধনের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় সাধারণ মানুষের মাঝে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হয়।

কাজী দ্বীন মোহাম্মদ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের কাছে পৌঁছানোই এই প্রচারণার মূল লক্ষ্য। তিনি আগামী নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন কামনা করেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল ৪ আগস্ট : উদবাতুল বারী আবু

Link copied