কুমিল্লা রোটারী ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন

Megna Tv

২২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ডেঙ্গু প্রতিরোধ এবং সচেতনার লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধ সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী

ডেঙ্গু প্রতিরোধ এবং সচেতনার লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধ সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচীর মাধ্যমে প্রায় ২শতাধিক ফলজ, বনজ ও ওষুধী গাছ রোপন করেছেন  রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টমেন্ট।

মানবতার সেবায় ও প্রধানমন্ত্রীর কর্মসূচী অনুযায়ী নূন্যতম ৩টি গাছ লাগানো ও বর্তমান সময়ে ডেঙ্গু থেকে বাচঁতে অসহায় ও হত দরিদ্রদের মাঝে মশারী বিতরণ করেন সংগঠনটি।

শুক্রবার সকালে কুমিল্লা ক্যান্টনমেন্টের ফরিজপুরসহ আশে পাশের এলাকায় প্রায় ২শতাধিক ফলজ,বনজ এবং উষুধী গাছ লাগানো হয়। এর আগে হোটেল আল বাইকে সংগঠনের মিটিং ও আলোচনা সভা শেষে  ডেঙ্গু থেকে নিজেদেরকে সচেতন রাখতে অসহায় দরিদ্রদের মাঝে প্রায় ৫০টি মশারী বিতরণ করা হয়।

রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টেনমেন্টের বর্তমান প্রেসিডেন্ট মোঃ সোহেল আহমেদ উক্ত কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেন।

সেক্রেটারী এয়ার আহমেদের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন পিপি প্রফেসর মজিবুর রহমান, ডেপুটি গর্ভনর রোটারিয়ান আরিফুর রহমান সোহাগ, ইলেক্ট প্রেসিডেন্ট মোঃ ফারুক আহমেদ ভূইয়া, প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান মনোয়ার হোসেন, রোটারিয়ান সাংবাদিক এইচ এম মহিউদ্দিন, মাই টিভির জেলা প্রতিনিধি রোটারিয়ান আবু মূসা, রোটরিয়ান আজাদসহ নতুন রোটারিয়ানবৃন্দ।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied