ঢাকা-১৫: চার কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

Megna Tv

১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে ভোটগণনা শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত প্রাথমিক ফলাফলে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রয়েছেন।

১৭৩টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ডা. শফিকুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩ হাজার ১১৭ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শফিকুল ইসলাম খান (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৪১১ ভোট।
 

প্রথম ৪টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ব্যবধানে ডা. শফিকুর রহমান এখন পর্যন্ত ৭০৬ ভোটে এগিয়ে আছেন। এই আসনে বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান ও জামায়াত আমিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
ঢাকা-১৫ এলাকায় মোট ভোটারের সংখ্যা ৩,৫১,৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৯,৬১৬ জন এবং নারী ভোটার ১,৭২,০৯৮ জন। মোট ১৭৩টি কেন্দ্রে আজ সকাল থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। বড় কেন্দ্রগুলোর ফলাফল এখনও আসা বাকি থাকায় চূড়ান্ত ফলাফল নিয়ে সাধারণ ভোটার ও রাজনৈতিক কর্মীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।

পুরো আসনের ফলাফল পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied