কুমিল্লা-৯ বিএনপির নির্বাচনী পথসভায় ভোটারদের উচ্ছ্বাস।

Megna Tv

৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক ও পথসভায় অংশ নিয়ে নারী ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করছেন বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম।
সোমবার (০২ ফেব্রুয়ারী) কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দোখাইয়া চাঁদপুরের মাদ্রাসা মাঠ, ইছাপুরা হাইস্কুল, শ্রীরামপুর, নারায়ণপুর, ঈদগাহসহ প্রায় ১০টি এলাকায় উঠান বৈঠক ও নির্বাচনী পথসভায় অংশ নেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা শোনেন।
লাকসামের সন্তান ও চৈতি গ্রুপের মালিক, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম বলেন, বিএনপি দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালুর মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এতে করে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।
এই সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নুর-উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু, যুবদলের ওমর ফারুক, বিশ্বতম সাহা বিশু প্রমুখ।
নির্বাচনী পথসভা ও উঠান বৈঠকে লাকসাম-মনোহরগঞ্জ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং ভোটারদের মধ্যেও ইতিবাচক সাড়া পাওয়া যায়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied