কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

Megna Tv

২৭ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬


#
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় মৎস্য পক্ষ সামনে রেখে আজ রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জে যাচ্ছেন। সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে যাত্রা করেছেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সকলে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি সড়কপথে যাবেন। সেখানে কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নে জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।’

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে এটি তাঁর প্রথম সফর।

মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু জানান, প্রধানমন্ত্রী রোববার কিশোরগঞ্জ থেকে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারে দিবসটি প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।

প্রধানমন্ত্রীর কর্মসূচি : সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রক্ষপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান, সাড়ে ১২টায় কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন, ১টায় আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ দিবসের উদ্বোধনী অনুষ্ঠান ও জাতীয় মৎস্য পদক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন।

দুপুর তিনটা ১৫ মিনিটে সার্কিট হাউজে মধ্যহ্ন ভোজ এবং ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত-ভিক্ষু-পার্দীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সন্মানি প্রদানের অনুষ্ঠানে যোগদান।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী দিনব্যাপী কর্মসূচি শেষে সড়কপথে ঢাকায় ফিরবেন।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আন্দোলনকারীদের বাধার মুখে হেঁটে যেতে বাধ্য হলেন যুব মহিলা লীগ নেত্রী

#

এ সপ্তাহে নির্বাচন কর্মপরিকল্পনার চূড়ান্ত রোডম্যাপ : ইসি সচিব

#

চলছে দুর্গোৎসবের শেষ সময়ের আনুষ্ঠানিকতা

#

নির্বাচনে ৯ শতাধিক বিচারক প্রয়োজন

#

দিল্লিতে যন্তর মন্তরে আন্দোলনকারীদের বিক্ষোভ চলছে

#

মানহানির পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

#

চাঁপাইনবাবগঞ্জে কুপিয়ে পালানোর সময় একজনকে পিটিয়ে হত্যা

#

ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন নিউজ টোয়েন্টিফোরের মাসুদা লাবনী

#

লুট হওয়া অস্ত্র জমার শেষদিন আজ, বুধবার থেকে যৌথ অভিযান

#

জাতীয় ঈদগাহে একসঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের নামাজ পড়বেন: ডিএসসিসি

Link copied