সৌদিতে গ্রেফতার প্রবাসীদের মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

Megna Tv

১৪ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
সৌদিতে গ্রেফতার প্রবাসীদের মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

সৌদি আরবে গ্রেফতার আট প্রবাসীর মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন ভুক্তভোগীদের স্বজনরা। গ্রেফতার আটজনকে দ্রুত মুক্তি দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তারা।

শুক্রবার ( সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন গ্রেফতার ব্যক্তিদের স্ত্রী, মা, সন্তান, স্বজনসহ বেশ কিছু প্রবাসী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আহতদের সুস্থতা কামনায় গত ১৬ আগস্ট সৌদি আরবের আবহা মাহাইল এলাকার প্রবাসী বাংলাদেশিরা দোয়া মাহফিল আলোচনা সভার আয়োজন করেছিলেন। সেখানে সৌদিআইন অমান্যেরঅভিযোগ এনে বাংলাদেশিকে গ্রেফতার করে দেশটির পুলিশ। তারা সবাই চট্টগ্রামের।

গ্রেফতার আট প্রবাসী হলেন, বাঁশখালীর জয়নুল আবেদীন, রহমত উল্লাহ, খলিলুর রহমান ওমর ফারুক, সাতকানিয়ার সামিউল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, সেলিম উল ইসলাম বান্দরবানের মো. আশরাফুল ইসলাম। তাদের মধ্যে কয়েকজন পরিবারসহ সৌদি আরবে আছেন।

মানববন্ধনে বক্তব্য দেন গ্রেফতার প্রবাসী জয়নুল আবেদীনের মেয়ে মিফতাহুল জান্নাত জেসি। তিনি বলেন, আমার বাবা ১৫ বছর ধরে সৌদি আরবে আছেন। তিনিই আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এখন তিনি ছাত্র আন্দোলন নিহত আহতদের পক্ষে কথা বলতে গিয়ে সৌদি আরবে গ্রেফতার হয়েছেন। আজ অনেকদিন বাবার কোনো খবর পাচ্ছি না। আমাদের প্রতিটি মুহূর্তই যাচ্ছে যন্ত্রণায়।

মেঘনা টিভি ইউটিউব চ্যানেল

মানববন্ধনে ছিলেন জয়নুল আবেদীনের স্ত্রী রুবি আক্তার ডেজিও। তিনি বলেন, ‘স্বামী সৌদি আরবের কারাগারে বন্দি আজ ২২দিন ধরে। তিন মেয়ে আর এক ছেলেকে নিয়ে আমার এক একটা দিন কাটছে এক একটা বছরের মতো। আমার স্বামীসহ গ্রেফতার প্রবাসীকে মুক্তির জন্য বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সবার দৃষ্টি আকর্ষণ করছি।

বাবার মুক্তির দাবিতে পাঁচ বছরের রুকাইয়া তাসনিম জারিফাও দাঁড়িয়েছিল অন্যদের সঙ্গে। রুকাইয়ার একটাই কথা, ‘আমি বাবার মুক্তি চাই, বাবার সঙ্গে কথা বলতে চাই।


মালয়েশিয়ায় বাংলাদেশিসহ প্রায় ৩১ হাজার অভিবাসী আটক

মানববন্ধনে বক্তব্য দেন গ্রেফতার প্রবাসী হাফেজ রহমত উল্লাহর ভাগনে এহসানুল হক, মেয়ে তাহমিনা আকতার আর বোন তাহেরা বেগম, সেলিম উল ইসলামের ছেলে মো, কাউসার, মেয়ে সামিরা সুলতানা সানজি, মো. ইউসুফ সিকদারের স্ত্রী উসরাতুল আকতার, ছেলে আবদুল্লাহ সাহাল মেয়ে সুমাইয়া সুলতানা।

বন্যার্তদের সুখবর দিলেন , লটারি জেতা প্রবাসী

মানববন্ধনে গ্রেফতার প্রবাসীদের স্বজনরা বলেন, ‘গ্রেফতার প্রবাসীরা আমাদের কারও ভাই, কারও স্বামী, কারও বাবা। প্রবাসে থেকে তারা সর্বাত্মকভাব ফ্যাসিবাদ সরকারবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে সমর্থন দিয়েছেন। ছাত্র-জনতার ডাকে সাড়া দিয়ে তারা সরকার পতন না হওয়া পর্যন্ত রেমিট্যান্স পাঠানো বন্ধ রেখেছিলেন। ছাত্র-জনতার চূড়ান্ত বিজয় অর্জনের পর দেশ গঠনে তারা আবারও রেমিট্যান্স পাঠিয়ে অবদান রাখতে শুরু করেন।

NP/JM24


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পুরনো রাজনীতিতে ফিরে যাওয়ার অবকাশ নেই: সাইফুল হক

#

গণমাধ্যমের অফিসে হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

#

প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই: তারেক রহমান

#

কুমিল্লায় ৯১৩৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

ড. ইউনূস ছাত্র ও আমাদের মনোনীত প্রতিনিধি: মির্জা ফখরুল

#

এইচএসসি পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

#

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে ১১ দলীয় জোট কোনো শপথই নেবে না: জামায়াত

#

ড. আহসান এইচ মনসুর হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

#

নগদহাট বাংলাদেশ লিমিটেডের ৫ম বর্ষে পদার্পণে সেলিব্রেশন অনুষ্ঠান ও উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

#

বাংলাদেশে অনুপ্রবেশ, বিএসএফ সদস্য আটক

Link copied