এবি পার্টির নতুন আহ্বায়ক আব্দুল ওহাব

Megna Tv

১২ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

মনোরোগ বিশেষজ্ঞ ও সামাজিক ব্যক্তিত্ব অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব (মিনার)-কে নতুন আহ্বায়ক নির্বাচিত করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। 
 
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে এবি পার্টির জরুরি ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের (এনইসি) এক সভায় পার্টির আহ্বায়ক নির্বাচিত করা হয়। দলের প্রতিষ্ঠাতাদের অন্যতম এই সদস্য এতদিন যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।

MegnaTv 24

এছাড়া আব্দুল ওহাব একটি বেসরকারি মেডিক্যাল কলেজের সিনিয়র অধ্যাপক। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চরম প্রতিকূল পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকার মেডিক্যাল সেন্টার গুলোতে ঘুরে ঘুরে তিনি আহত ছাত্র-জনতার চিকিৎসা তদারকি করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা। তাছাড়া দেশের যেকোন দূর্যোগ দুর্বিপাকে খাদ্য ও চিকিৎসা সাহায্য নিয়ে প্রত্যন্ত অঞ্চলে ছুটে চলা এই মানুষটি ইতোমধ্যে একজন সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে প্রসিদ্ধি লাভ করেছেন।

উল্লেখ্য, এবি পার্টির আহ্বায়ক, অবসরপ্রাপ্ত সচিব ও রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এএফএম সোলায়মান চৌধুরী ব্যাক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পার্টির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন। এর পরপরই গণমাধ্যমে এএফএম সোলায়মান চৌধুরী সরকারের গুরুত্বপূর্ণ পদের আমন্ত্রণ পেয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এর আগে, দলের আরেক যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম পদত্যাগ করেন, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন।

২০২০ সালের ২ মে নতুন দল এবি পার্টি গঠন হয়, যেখানে এ এফ এম সোলায়মান চৌধুরী আহ্বায়ক এবং মুজিবুর রহমান মঞ্জু সদস্যসচিব হিসেবে দায়িত্ব পান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied