উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডে এসেছে টাকা, ছড়িয়ে পড়েছে আনন্দ

Megna Tv

৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

ঢাকার কড়াইল বস্তিবাসীর মধ্যে ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগেই আড়াই হাজার টাকা জমা হয়েছে তাদের একাউন্টে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে মহাখালীর টিঅ্যান্ডডি কলোনী মাঠে নিম্নআয়ের সাধারণ মানুষদের টাকা বিতরণ করা হয়। অনেকের মুঠোফোনে সরকারি বার্তা পৌঁছেছে যে টাকা তাদের একাউন্টে জমা হয়েছে। ঈদের আগে রাষ্ট্রীয় অর্থ সহায়তায় আনন্দ অশ্রু তাদের চোখে।

কিছু মানুষ টাকায় ওষুধের খরচ মেটানোর স্বপ্ন দেখছেন, কেউ কেউ কিছুটা সঞ্চয় করার ইচ্ছা প্রকাশ করেছেন। চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।

পরীক্ষামূলক প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আজই প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন।

ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় প্রভাব থাকবে না এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied