আ.লীগ নেতার উদ্দেশে ছোঁড়া গুলি কলেজছাত্রের পায়ে

Megna Tv

৩ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬

#
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে ছোঁড়া গুলি আল আমিন নামে এক কলেজছাত্রের পায়ে বিদ্ধ হয়েছে।

শুক্রবার (৩১ মে) গভীর রাতে বেলকুচি উপজেলার চক মকিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কলেজছাত্র ওই গ্রামের জমসের আলীর ছেলে ও যমুনা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং বালু ব্যবসায়ী শওকত আলীকে অনুসরণ করছিল ৩-৪ জন ব্যক্তি। শওকত আলী বিষয়টা টের পেয়ে ওই ব্যক্তিদের দূর থেকে জিজ্ঞাসা করেন কে আপনারা কী চান? এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

তাদের ছোঁড়া গুলি ছুটে গিয়ে পাশেই শাহাদাত মিস্ত্রির দোকানের বেঞ্চে বসে থাকা কলেজছাত্র আল আমিনের পায়ে বিদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি রাবার বুলেট ও ব্যবহৃত গুলির অংশ উদ্ধার করা হয়।

ঘটনার সময় আল আমিনের সঙ্গে থাকা আব্দুল্লাহ আল কায়েস বলেন, ‘রাতে বিদ্যুৎ না থাকায় আমরা শাহাদাত মিস্ত্রির দোকানে বসেছিলাম। এ সময় শওকত আলী আঙ্কেল চিৎকার করে বলেন, কে তোমরা কী চাও বলতে বলতে দোকানের সাটার বন্ধ করে শাহাদাত আঙ্কেলকে ডাকতে থাকেন। এ সময় দুর্বৃত্তরা শওকত আঙ্কেলকে লক্ষ্য করে গুলি চালায়। শওকত আঙ্কেল পাশ কাটলে গুলি এসে আল আমিনের পায়ে বিদ্ধ হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

#

মুসল্লিরা সংঘবদ্ধ হয়ে হামলা করলেন পার্কে

#

শেখ হাসিনাকে না ফেরালে দেশের মানুষ শান্তি পাবে না:ড. মুহাম্মদ ইউনূস

#

কারা সেফ এক্সিট চায়, নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে: পরিবেশ উপদেষ্টা

#

শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেল আলমসাধু, নিহত ১, আহত ১৫

#

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৭ অক্টোবর)

#

‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন’

#

‘জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে ১৮০ ডিগ্রি সরে গেছে বিএনপি’

#

আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা মঙ্গলবার

#

মঙ্গলবার ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Link copied