প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল

Megna Tv

২২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে ইসি’র দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিটের শুনানি আজ। হাইকোর্টের এই সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না।

ইতিমধ্যে এই রিটের শুনানিতে অংশ নিতে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে হাজির হয়েছেন। বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানির কথা রয়েছে।

এর আগে, মঙ্গলবার (২০ জানুয়ারি) কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করেন হাইকোর্ট।

ad

এদিন আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ, অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

গত ১৯ জানুয়ারি কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন।

এরপর ১৭ জানুয়ারি আপিলে তার মনোনয়নপত্র বাতিল করে ইসি। রিট আবেদনে ইসির ১৭ জানুয়ারির দেওয়া সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে।

এর আগে, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

তিনি আপিলে অভিযোগ করেছিলেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেন।

এরই পরিপ্রেক্ষিতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। সেদিন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে কুমিল্লা কুমিল্লা মহানগর যুবদলের আহবায়ক   আবদুল হাই নয়ন উদ্যোগে উঠান বৈঠক

#

কারাগারে আটক বিএনপি নেতাদের জামিন আবেদন

#

কুমিল্লার-৩ আসনে জামায়াত প্রার্থীসহ যে ১৬ জনের মনোনয়ন বাতিল

#

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির গভীর শোক

#

আমি রাজমিস্ত্রির ছেলে এমপি ইলেকশন করছি এটাই তো বড় বিষয়: হাসনাত আব্দুল্লাহ

#

ভারতের সঙ্গে হাসিনা সরকারের সব গোপন চুক্তি বাতিলের দাবি

#

দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ : ড. ইউনুস

#

বিএনপির একটাই লক্ষ্য ভোটাধিকার নিশ্চিত করা: সেলিমা রহমান

#

চূড়ান্ত বিজয় ছাড়া রাজপথ ছাড়বেন না: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

#

এনসিপি পার্থী হাসনাত আবদুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

সর্বশেষ

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল ৪ আগস্ট : উদবাতুল বারী আবু

Link copied