লেবাননে ইসরায়েলি হামলায় ফাতাহ কর্মকর্তা নিহত

Megna Tv

২৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
গাড়িটিতে ড্রোন হামলা হয়েছে। ছবি: রয়টার্স

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সিডনে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের পশ্চিম তীরের শাসক গোষ্ঠী ফাতাহ-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (২১ আগস্ট) এই হামলা হয়। ফিলিস্তিনি গোষ্ঠীর এক সিনিয়র সদস্য ও একটি গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গোষ্ঠীটির এক সিনিয়র সদস্য ফাতি আবু আল-আরাদাত বলেছেন, সিডনে ইসরায়েলি হামলায় খলিল মাকদাহ নিহত হয়েছেন।

দশ মাসের বেশি সময় ধরে গাজায় চলমান যুদ্ধ ও হিজবুল্লাহর সঙ্গে পাল্টা পাল্টি হামলার মধ্যে এই প্রথম ফাতাহ-এর বিরুদ্ধে ইসরায়েলি হামলার খবর জানা গেলো। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পশ্চিম তীর শাসন করছে। তাদেরকে গাজার শাসক গোষ্ঠী হামাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হয়।

লেবাননে একটি নিরাপত্তা সূত্রও নিহতের কথা নিশ্চিত করে জানিয়েছে, একটি গাড়ি হামলার শিকার হয়েছে।

ঘটনাস্থল থেকে এএফপির প্রতিনিধি জানিয়েছে, একটি ফিলিস্তিনি শিবিরের কাছে একটি গাড়ি হামলার শিকার হয়েছে। বিধ্বস্ত গাড়ি থেকে উদ্ধারকর্মীরা একটি মরদেহ বের করেছেন।

লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, গাড়িটিতে ড্রোন হামলায় মাকদাহ নিহত হয়েছেন।

ফাতাহ-এর লেবানন শাখার সশস্ত্র বিভাগের প্রধান মৌনির মাকদাহ বলেছেন, তার ভাই খলিল নিহত হয়েছেন। আল-আকসা শহীদ ব্রিগেডের এক কমান্ডার ছিলেন তার ভাই।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ইসরায়েলের বড় শহরগুলোতে পাল্টা হামলা হিজবুল্লাহ ও হামাসের

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজে গুলি

#

ডিসেম্বরের পর বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন

#

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে মার্কিন গোয়েন্দা রিপোর্টে পেন্টাগনের আতঙ্ক

#

অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা -সজীব ওয়াজেদ জয়

#

লিবিয়াতে মানবপাচারকারী চক্রের সদস্যরা গ্রেফতার

#

নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন

#

এবার থাইল্যান্ডে শনাক্ত মাঙ্কিপক্স

#

ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিবে

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied