লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

Megna Tv

৩ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
সংগ্রহ

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোররুমে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে মাস্ক পরিহিত এক যুবককে দেওয়াল টপকে কার্যালয়ের ভেতরে ঢুকতে এবং আগুন লাগিয়ে দ্রুত বের হয়েলক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোররুমে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে মাস্ক পরিহিত এক যুবককে দেওয়াল টপকে কার্যালয়ের ভেতরে ঢুকতে এবং আগুন লাগিয়ে দ্রুত বের হয়ে যেতে দেখা গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাস্ক পরা এক যুবক নির্বাচন অফিসের গেটের পশ্চিম পাশের দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর স্টোররুমের ভেতর থেকে আগুনের রশ্মি দেখা যায়। এরপর ওই যুবক আবার গেট টপকে পালিয়ে যায়।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, মাস্ক পরিহিত যুবকটি জানালার কাঁচ ভেঙে বা খুলে ভেতরে পেট্রোল ঢেলে আগুন লাগায়। সে সময় অফিসের দারোয়ান হামিম ঘুমিয়ে ছিলেন। আগুনের আভাস পেয়ে তিনি চিৎকার করলে যুবকটি পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। এ ছাড়া একটি অকেজো ডেস্কটপ সিপিইউসহ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি হয়নি।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ ঘটনাস্থলে যান এবং বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের আশ্বাস দেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, আগুনে অফিসের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়েছে। তবে দ্রুত ঘটনাটি নজরে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিষয়ে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, নির্বাচন কার্যালয়গুলোতে সার্বিক নিরাপত্তা জোরদারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নেত্রকোণায় বেগম রোকেয়া দিবস উদযাপিত

#

সাংবাদিক মকসুদের ইন্তেকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

#

লাকসামে আবুল কালাম কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

#

ড্রেন পরিষ্কারে মিলছে পলিথিন ও প্লাস্টিক বোতল, জলাবদ্ধতা নিরসনে সচেতনতার আহ্বান

#

২৫ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

#

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

#

সব অপরাধীর বিচার করা হবে: প্রধান উপদেষ্টা

#

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড প্রান-আর এফ এল ডিপোতে আগুন।

#

বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকী আজ, চলছে নানা কর্মসূচি

#

মধুখালীতে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে তারা মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Link copied