মধুখালীতে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে তারা মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Megna Tv

৬ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

ফরিদপুরের মধুখালীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণ কান্দা বাজারের ব্যবসায়ী,উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের মৃত এখলাস সরদারের ছেলে মোঃ মিজানুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ মিজানুর রহমান। লিখিত বক্তব্যে মোঃ মিজানুর বলেন, সোমবার (৮ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণকান্দা বাজারে নিজের দোকানে যাওয়ার সময় একই গ্রামের  হাবিবুর রহমান তারা ও  মোঃ রকিব মোল্যা, এবং রবি মোল্যা  সহ কয়েকজন সন্ত্রাসী নিয়ে ব্যাপক মারধর করে। এ সময় মোঃ মিজানুর রহমান চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। 
মোঃ মিজানুর রহমান মধুখালী উপজেলা কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করে বাড়িতে রয়েছেন। মিজানুর সাংবাদিকদের বলেন, তারা মেম্বার ও তার দলবল ব্রাহ্মণকান্দা বাজারে বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজি করে থাকে,বিভিন্ন দোকান থেকে বাকিতে পণ্য নিয়ে টাকা ফেরত দেয় না। মিজান তার মুদির দোকানের বাকির টাকা চাইতে গেলে,উল্টা মিজানের কাছে তারা বাহিনী ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে,এনিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, এবং পরবর্তীতে তারা মেম্বার মিজানের উপর হামলা করে। এ ঘটনায় মধুখালী থানায় একটি সাধারন ডায়েরী দায়ের হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর চাচাত ভাই জামাল হোসেন, ভাগ্নে মোঃ আলম, মো নাসির, কামরুল, মুরছালীন প্রমূখ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আকস্মিক কালবৈশাখী ঝড়ের হানা, ভোগান্তিতে নগরবাসী

#

কুমিল্লায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

#

কুমিল্লায় বিজিবির উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

#

লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

#

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড প্রান-আর এফ এল ডিপোতে আগুন।

#

নোয়াখালীতে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

#

কুমিল্লার যানজট সমাধানে ৭দিনের মধ্যে দৃশ্যমান কাজ হবে--- প্রশাসক

#

মাত্র একদিনের ব্যবধানে পাকিস্তানের দুই উজ্জ্বল আলেম নক্ষত্রের ইন্তেকাল

#

ড্রেন পরিষ্কারে মিলছে পলিথিন ও প্লাস্টিক বোতল, জলাবদ্ধতা নিরসনে সচেতনতার আহ্বান

#

কুমিল্লায় নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ

Link copied