নোয়াখালীতে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

Megna Tv

৬ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

নোয়াখালীর বেগমগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে নয়টি দোকান পুড়ে ভস্মীভূত।  মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ। এর আগে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের জামাল মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে জামাল মার্কেটে নিউ সুমন ম্যাট্রেস লেপ-তোষকের কারখানায় আগুনের সূত্রপাত হয়। ওই সময় কারখানায় থাকা তিন শ্রমিক দ্রুত বের হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে লেপ-তোষকের কারখানার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে কারখানার পাশের চা দোকান, মুদি দোকান ও ফার্মেসী দোকানসহ আরও আটটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সুধারাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিউ শুভণ ম্যাট্রেসের মালিক জানান শোরুমে প্রায় ৪০/৪৫ লাখ টাকার মাল মাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমার জীবনের যেটুকু  সঞ্চয় ছিলো সব কিছু ধুলিরসাথ হয়ে গিয়েছে।
মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ আরও বলেন, বৈদ্যুতিক  শর্ট-সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে নয়টি দোকানের ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বড় ধরনের রদবদল পুলিশে, ৪১ কর্মকর্তার বদলি..!

#

স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে

#

চূড়ান্ত অনুমোদন পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’: কার্যক্রম শুরু দেশের বৃহত্তম সরকারি ইসলামী ব্যাংকের

#

কুমিল্লায় প্রবাসী সাংবাদিকের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

#

বিশ্ব মানবাধিকার কমিশন দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

#

বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান

#

কুমিল্লায় নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ

#

দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন প্রধান উপদেষ্টা

#

পাঁচদিন পর কেমন থাকবে তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস

#

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন কুমিল্লার মাহিন

Link copied