বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান নবম

Megna Tv

১০ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
ধুলার মধ্যে মুখ ঢেকে চলাচল করছে পথচারীরা।

বায়ুদূষণে বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর; আর ঢাকার অবস্থান নবম বলে জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান (আইকিউএয়ার) রোববার ( অক্টোবর) সকাল সোয়া ৯টায় আইকিউএয়ারের সূচক থেকে জানা গেছে তথ্য।

আইকিউএয়ার জানায়, তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের বায়ুর মানের স্কোর ২১৭ অর্থাৎ সেখানকার বায়ুখুবই অস্বাস্থ্যকরপর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। শহরটির স্কোর হচ্ছে ১৭৪ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং শহরটির স্কোর হচ্ছে ১৫৭। অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

দূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান নবম। রাজধানী ঢাকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৩২। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের অ্যাজমা, ফুসফুসজনিত কোনো রোগ আছে তাদের জন্য।

আইকিউ এয়ার প্রতিদিনই বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। একিউআই স্কোরের মাধ্যমে এর মান পর্যবেক্ষণ করা হয়।

শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচনা করা হয় ১০১ থেকে ১৫০ স্কোর। আর ১৫১ থেকে ২০০ স্কোর হলে তাকেঅস্বাস্থ্যকরবায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকেখুব অস্বাস্থ্যকরবলা হয়। অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এদিকে ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআইঝুঁকিপূর্ণবলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied