পৌনে ৭ লাখ ভোটারকে পোস্টাল ব্যালট পাঠাল ইসি

Megna Tv

৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধিত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের কাছে এ পর্যন্ত ৬ লাখ ৭৭ হাজার ২৩৩টি পোস্টাল ব্যালট পাঠিছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।

ইসির তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোট ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

সালীম আহমাদ খান বলেন, আগামী ১০ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে নিবন্ধন করা সব প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর লক্ষ্যে আমরা কাজ করছি। ইতিমধ্যে যাদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, ব্যালটের গোপনীয়তা রক্ষা করা তাদের দায়িত্ব। যদি কেউ গোপনীয়তা লঙ্ঘন করে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।

তিনি জানান, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আমরা আশা করছি, তার আগেই প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছাতে সক্ষম হবো।

ইসি সূত্রে জানা গেছে, গতকাল (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশে ৪১ হাজার ৪৬৪ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। যার মধ্যে সিঙ্গাপুরে সর্বোচ্চ ১৭ হাজার ৭৫৯ জন এবং সৌদি আরবে ১২ হাজার পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।





ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied