পশ্চিমবঙ্গে মোমের আলোয় রাত দখল

Megna Tv

১০ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
পশ্চিমবঙ্গে মোমের আলোয় রাত দখল

আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করলো পশ্চিমবঙ্গের হাজারও মানুষ। কলকাতা, মেদিনীপুর, ঝাড়গ্রামে মোমের আলোয় রাত দখল হয়ে যায়। বুধবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে মোমবাতি হাতে রাস্তায় রাস্তায় নামে মানুষের ঢল।

টর্চ, ফ্ল্যাশলাইট জ্বালিয়েও প্রতিবাদে অংশ নেন অনেকে। রাতে এক ঘণ্টার জন্য কলকাতার সব আলো নিভিয়ে ফেলার আহ্বান জানান আন্দোলনকারীরা। তাদের ডাকে সাড়া দিয়ে রাজভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের আলো নিভিয়ে রাখা হয়। পরে মোমবাতি নিয়ে সড়কে অবস্থান নেয় ছাত্র-জনতা। দাবি জানায়, নারী চিকিৎসক ধর্ষণে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির। আন্দোলনে অংশ নেন ওই চিকিৎসকের পরিবার।

রাস্তাজুড়ে প্রতিবাদ আঁকা হয়। মোমের আলো হাতে নিয়ে অভিজিৎ সিং-এর গাওয়া ‘আর কবে’ গানে গলা মেলায় প্রতিবাদী জনগণ। মানববন্ধন করে আর জি কর কাণ্ডের প্রতিবাদ ও সুবিচারের দাবি জানায় উপস্থিত জনতা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied