নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

Megna Tv

২৮ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
অপরাজেয় বাংলা নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।ছবি : সংগৃহীত

অপরাজেয় বাংলা নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশ হয়।

একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দারকে চেয়ারপারসন করে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ ও উপজাতিসহ ১৯৭১ ও ২০২৪-এর চেতনায় এবং নিজ নিজ ক্ষেত্রে পেশাদারিত্বে অর্জনকারী ব্যক্তিবর্গের সমন্বয়ে এই রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। 

এতে রয়েছেন ১১ সদস্যের ভাইস চেয়ারম্যান পরিষদ, ২৪ সদস্যের স্ট্যান্ডিং কমিটি এবং ৭১ সদস্যবিশিষ্ট সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি। এই কমিটিতে ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রতিনিধিত্বের পাশাপাশি আন্তর্জাতিক বন্দর ব্যবস্থাপনা, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা যুক্ত রয়েছেন। 

দলের আত্মপ্রকাশ উপলক্ষে অনুষ্ঠানে বক্তৃতা করেন- নবগঠিত দলের ভাইস চেয়ারম্যান বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্ৰুপ ক্যাপ্টেন ফরিদ উদ্দিন, জনেন্দ্র নাথ সরকার, মো. মোসাদ্দেক, ষ্ট্যান্ডিং কমিটির সদস্য ফরিদুল ইসলাম ফরিদ, একে এসব বি মজুমদার, মীর মুস্তাফিজুর রহমান, গোলাম রহমান, তানজুম আফরোজ আঁখি প্রমুখ। 

বক্তারা বলেন, ৫২-এর ভাষা আন্দোলন, উদ্দীপ্ত ৭১-এর স্বাধীনতার পতাকা হাতে ২৪-এর গণঅভ্যুত্থানোত্তর বাংলাদেশ আজ এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে সঠিক বিদেশি বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে নেক্সট ১১ অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠিত করার বাস্তব সুযোগ রয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে মূলত যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য,পরিবেশ ও সামরিক খাতে ৩১ বিলিয়ন ডলারের বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে একটি স্মার্ট জিও নেশন হিসেবে গড়ে তোলার অভীষ্ট উদ্দেশ্য নিয়েই অপরাজেয় বাংলার আত্মপ্রকাশ। 

পৃথিবীর বৈচিত্র্যময় বৃহত্তম এই ব-দ্বীপ, বিশ্বের অন্যতম বৃহৎ ফুসফুস সুন্দরবনসহ বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণ, বিজ্ঞানভিত্তিক শিক্ষা, মহাকাশ শিক্ষা ও মহাকাশ বিজ্ঞান বিষয়ে একটি মহাকাশ কেন্দ্র স্থাপন, ব্লু ইকোনমি এবং ভারসাম্যমূলক ডিফেন্স ডক্ট্রিন প্রণয়নে দক্ষ ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বয়েই গড়ে উঠেছে অপরাজেয় বাংলা। 


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

খালেদা জিয়ার ৩ আসনেই বিকল্প প্রার্থী রাখছে বিএনপি

#

একটি কেন্দ্রের ফলে এগিয়ে ধানের শীষ

#

দীর্ঘ ১৮ বছর আমরা সভা-সমাবেশ করতে পারিনি : আবুল কালাম

#

সমন্বয়কের পরামর্শে জাতির কাছে ক্ষমা চাইলেন জয়!

#

প্রধানমন্ত্রীর মহানুভবতায় দণ্ডপ্রাপ্ত খালেদা ভালো চিকিৎসা পাচ্ছেন

#

বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা

#

কুমিল্লা নগরীতে একই স্থানে বিএনপির দুগ্রুপের সমাবেশে উত্তপ্ত পরিস্থিতি, সেনা ও পুলিশ মোতায়েন

#

দুজন ছাত্র এসে মির্জা ফখরুলকে বললেন, ‘স্যার গাড়ি শৃঙ্খলা মেনে যাবে’

#

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে ১১ দলীয় জোট কোনো শপথই নেবে না: জামায়াত

#

কুমিল্লার লাকসাম উপজেলার ২ নং মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied