গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন উপদেষ্টা

Megna Tv

১৩ দিন আগে সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫


#
ছবি : সংগৃহীত

শিক্ষকদের ১১তম গ্রেডের দাবি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তবে বিষয়টি এখনো  নন-অফিশিয়াল।

বিষয়টি নিয়ে এখনো কাজ চলমান বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘শিক্ষকদের এই দাবি বাস্তবায়িত হবে।

ভোলার মনপুরা উপজেলায় গতকাল রবিবার এসব কথা বলেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন থেকে সরে এসে বার্ষিক পরীক্ষা নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন গ্রেড বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তাদের দাবি ১১তম গ্রেড, সেটির সঙ্গে আমরা সহমত পোষণ করি।

নন-অফিশিয়াল কথাবার্তার মাধ্যমে জানতে পেরেছি, শিক্ষকদের ১১তম গ্রেডের দাবি বাস্তবায়িত হবে।’

গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বেতন কমিশন গঠিত হয়েছে, সেখানেও আমরা এটা লিখেছি এবং অনবরত যোগাযোগ বহাল রাখছি। যেখানে শিক্ষকদের দাবিকে আমরা নিজেদের দাবি হিসেবে গ্রহণ করছি এবং তাদের পক্ষে কাজ করছি। এই দাবি বাস্তবায়িত হবে।

শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করবেন, আশা করেন উপদেষ্টা। তিনি বলেন, আমি জানতে পেরেছি ১১টি শিক্ষক সংগঠন পরীক্ষা সামনে রেখে আন্দোলন স্থগিত করেছে। এর বাইরে আরো দু-একটি সংগঠন এখনো এ রকম ঘোষণা দেয়নি। আমি আশা করব, তারাও অন্যদের দৃষ্টান্ত অনুসরণ করে একই পথে আসবে।

রবিবার (৩০ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ জানায়।

মন্ত্রণালয় জানায়, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবি ‘যৌক্তিক’ বলে বিবেচিত হয়েছে এবং বিষয়টি নিয়ে অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পে-কমিশনের সঙ্গে আলোচনা চলছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পে-কমিশনে সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীতকরণ নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। কমিশনের প্রতিবেদন পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানানো হয়।







ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে

#

মেধাবী ও যুব সমাজকে ধ্বংস করছে মাদক: এমদাদুল হক মামুন

#

গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন উপদেষ্টা

#

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে কাল থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা।

#

অন্তর্বর্তী সরকারের সময়েও ঝুলে আছে প্রশাসন ক্যাডারের পদোন্নতি

#

কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা।

#

কুমিল্লায় ৪ ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, প্রধান অতিথি ধর্মবিষয়ক উপদেষ্টা

#

নোয়াখালী বেগমগঞ্জে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

#

ছবি বিকৃতি, মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

#

নভেম্বরের মধ্যেই সব নতুন বই পেয়ে যাব:গণশিক্ষা উপদেষ্টা

Link copied