সবাই সহযোগিতা করলে ৩৬৫ দিনই নিরাপদে থাকবে দেশের মানুষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

Megna Tv

২১ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

সবাই সহযোগিতা করলে দেশবাসী ৩৬৫ দিনই নিরাপদে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

MegnaTv 24

পুজাকে ঘিরে এবার কোথাও কোনো কিছু ঘটছে, এমন কোনো তথ্য নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ১৩ অক্টোবর বিজয়া দশমীতে বিশেষ নিরাপত্তা থাকবে। এবার নিরাপত্তায় শুধু পুলিশ নয় সেনাবাহিনী, র‍্যাবসহ অন্যান্য বাহিনীও নিয়োজিত আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে ৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে।

জনগণের উদ্দেশে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সবাই সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা যদি না পাই, তাহলে আমরা কিছুই করতে পারবো না। আপনারাই আসল কারিগর। আমি আশা করব, এবার কোথাও কোনো ঘটনা ঘটবে না।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক

#

কুমিল্লায় নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ

#

আমেরিকায় টি-২০ বিশ্বকাপ আয়োজনে বিপুল ক্ষতি আইসিসির!

#

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি-শাল জব্দ

#

সংবিধান সংশোধন কমিটিতে থাকছে না বিরোধীদলীয় জোট, আলোচনায় সমাধানের আশা

#

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

#

জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

#

‘জামায়াত-শিবির ক্ষমা না চেয়ে উল্টো বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে’

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

কুমিল্লায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট উদ্যোগে বর্ণিল আয়োজনে পালিত হলো জাতীয় ভ্যাট দিবস।

Link copied