কক্সবাজারে নারী হেনস্তার ভিডিও ভাইরাল

Megna Tv

৩ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
ডিবি হেফাজতে ১ যুবক

কক্সবাজারে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে কান ধরে উঠবস এবং আরও কয়েকজনকে মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত ফারুকুল ইসলাম নামে এক যুবককে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। গত বুধবার কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল থেকে সুগন্ধা পয়েন্ট এলাকায় হয়রানির শিকার হন ওই নারী ও হিজড়ারা।

এরপর এ ঘটনার বেশকিছু ভিডিও ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিও দেখে জড়িত ফারুকুলকে শনাক্ত করে পুলিশ। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায়।

MegnaTv 24

পরে তাকে ডিবি হেফাজতে নেয়া হয়। বাকিদেরকেও শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান, বুধবার শিক্ষার্থীদের ৫০-৬০ জনের একটি দল সন্দেহভাজন কিছু নারী ও হিজড়াদের বিচ থেকে চলে যেতে অনুরোধ করে। বেশিরভাগ চলে গেলেও কয়েকজন যেতে অসম্মতি জানায়। পরে তাদের মধ্যে একজনকে কান ধরে উঠবস করানো হয়।

অভিযোগ পাওয়া গেছে, হিজড়ারা সবসময় বিচে পর্যটকদের বিভিন্নভাবে হয়রানি ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতো। তবে, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করেনি নির্যাতিতরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

Link copied