ইনস্টাগ্রাম স্টোরিতে যুক্ত হচ্ছে নতুন ফিচার

Megna Tv

৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ইনস্টাগ্রাম স্টোরিতে যুক্ত হচ্ছে নতুন ফিচার

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটে। আবার নানান ভিডিও, কেনাকাটা, ছবি, ভিডিও শেয়ার করেন নিয়মিত। নিজের খুশির মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে শেয়ার করছেন ইনস্টাগ্রামে। হাজার হাজার লাইক, কমেন্টে ভরে যাচ্ছে সেই পোস্ট।

ইনস্টাগ্রামের জনপ্রিয় একটি ফিচার হচ্ছে স্টোরি। এবার এই ফিচারে নতুন সুবিধা নিয়ে এলো ইনস্টাগ্রাম। নতুন ফিচার সবার জন্য চালু হয়ে গেলে ইনস্টাগ্রাম স্টোরিতে কমেন্ট করতে পারবেন তারা, যেসব ইনস্টাগ্রাম স্টোরি পাবলিক অপশনে শেয়ার করা থাকবে সেখানেই এই কমেন্ট করা যাবে।

এতদিন ইনস্টাগ্রাম স্টোরি ২৪ ঘণ্টার জন্য স্থায়ী হয়। তার ফলে এই স্টোরিতে করা কমেন্টও ২৪ ঘণ্টার জন্যই স্থায়ী হত। এছাড়া ইনস্টাগ্রাম স্টোরি আর্কাইভ করার সুবিধা রয়েছে। কিন্তু কমেন্টসহ আর্কাইভ করা যাবে কি না তা জানা যায়নি।

এখন ইনস্টাগ্রাম স্টোরিতে শুরু রিঅ্যাকশন ইমোজির সাহায্যে দেওয়া যায়। তবে নতুন ফিচার চালু হলে কারো ইনস্টাগ্রাম স্টোরি পছন্দ হলে আপনি সেখানে কমেন্ট করারও সুযোগ পাবেন। কিছুদিন আগে ইনস্টাগ্রামে নতুন ফন্ট এবং টেক্সট অ্যানিমেশন চালু হয়েছে।

ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট করার ফিচার শুরু থেকেই চালু রয়েছে। এবার ইনস্টা স্টোরিতেও তাই হাজির হচ্ছে কমেন্ট ফিচার। বর্তমানে একজনের ইনস্টাগ্রাম স্টোরিতে যদি কেউ রিপ্লাই দেন তাহলে তা ওই স্টোরি আপলোডারের কাছে ব্যক্তিগত ভাবে পৌঁছায়।

তবে কমেন্ট ফিচার চালু হয়ে গেলে একটি ইনস্টাগ্রামে স্টোরিতে করা কমেন্ট জনসাধারণ দেখতে পাবেন। তবে ইউজার যদি ভিজিবিলিটি সেটিংস অন্য কোনো ভাবে সেট করে রাখেন তাহলে গোটা বিষয়টাই হবে সেই নিরিখে।

ইনস্টাগ্রাম স্টোরিতে কমেন্ট করার ফিচার চালু হবে অ্যান্ড্রয়েড এবং আইওএস-দুই ভার্সনেই। তবে কবে থেকে সবাই এই ফিচার ব্যবহার করতে পারবেন তা এখনো জানা যায়নি।

NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নগদহাট ৬ষ্ঠ বর্ষে পর্দাপন: প্রযুক্তি ও ই-কমার্সে আসছে নতুন দিগন্ত

#

বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

#

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স বন্ধ হয়ে যেতে পারে ব্রাজিলে

#

ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে বিনামূল্যে জ্বালানি দেওয়ার নির্দেশ

#

গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের পরিবর্তন করা হবে: তথ্য উপদেষ্টা

#

আজ থেকে সারাদেশে চালু হলো ‘বাংলা কিউআর’, সহজ হবে ডিজিটাল লেনদেন

#

মুহূর্তেই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

#

২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে আজ

#

ফিঙ্গারপ্রিন্ট, ফেসলক ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপে

#

ঢাকায় গাগারিনের ভাস্কর্য—বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত

সর্বশেষ

Link copied