৭১ দিন পর খুললো রোকেয়া বিশ্ববিদ্যালয়

Megna Tv

১৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী

৭১ দিন বন্ধ থাকার পর আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) খুলেছে। শিক্ষার্থীদের ক্লাসও শুরু হয়েছে। আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এদিকে বেরোবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বিশ্ববিদ্যালয় খোলার পরপরই ছেলেদের ২টি, মেয়েদের ১টিসহ ৩টি হল পরিদর্শন করেছেন। তিনি আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। তাদের সমস্যাগুলো শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেছেন।

উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হলে কোনও গণরুম থাকবে না। সেই সঙ্গে বৈধ সিটধারী ছাড়া বহিরাগত কেউই হলে অবস্থান করতে পারবে না। এ সময় তিনি বহিরাগতদের ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেন।

উপাচার্য হলগুলোতে খাবারের মান ভালো করার উদ্যোগ গ্রহণ, শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের ভেতরেই ফটোকপি মেশিন, লন্ড্রি এবং চা-নাশতা খাওয়ার দোকান স্থাপনের নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, এর আগে গত ১৬ জুলাই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে বেরোবি কর্তৃপক্ষ। ওই দিন রাত ৯টায় তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন ১৭ জুলাই দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হলত্যাগের নির্দেশ দেওয়া হয়।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থী আবু সাঈদ নিহতের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অশান্ত হয়ে উঠলে সে সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লাবোর্ডে এইচএসসি: পরীক্ষায় অংশ নেয়নি প্রায় ২৭ হাজার শিক্ষার্থী

#

কুমিল্লা বুড়িচং উপজেলার শংকুচাইল ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীদের অবসর জনিত বিদায় সংবর্ধনা

#

অনিয়মিত ছাত্রদের হল ছাড়ার নির্দেশ নজরুল বিশ্ববিদ্যালয়ে

#

মেধাবী ও যুব সমাজকে ধ্বংস করছে মাদক: এমদাদুল হক মামুন

#

সপ্তাহে তিনদিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত

#

ওসমানী মেডিক্যাল কলেজে রাজনীতি নিষিদ্ধ

#

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

#

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

#

কোটা পুনর্বহালের প্রতিবাদে জবিতে বিক্ষোভ

#

এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

Link copied