স্কুলের অনলাইন ক্লাস নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

Megna Tv

১৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

#
সংগৃহীত ছবি

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও জ্বালানি তেল সংকট দেখা দিয়েছে। এ কারণে সব মহানগরীর স্কুলের ক্লাস অনলাইন ও অফলাইনে করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। 

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব মহানগরীর স্কুলের ক্লাস অনলাইন ও অফলাইনে করার পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়টি উপস্থাপন করা হবে।’

মন্ত্রী বলেন, ‘কত দিন হবে সেটি মন্ত্রী পরিষদ বৈঠকে চূড়ান্ত করা হবে।’

তিনি আরও বলেন, ‘বেশিরভাগ অভিভাবক চাচ্ছেন অনলাইনে ক্লাস করার। কিন্তু সরকার চাচ্ছে পাশাপাশি অফলাইনে ক্লাস নেওয়ার।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied