সৌদিতে বদলে গেল শ্রম আইন, মিলবে যেসব সুবিধা

Megna Tv

২৬ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
সৌদিতে বদলে গেল শ্রম আইন

শ্রম আইনে নতুন কিছু সংশোধনী এনেছে সৌদি সরকার, যা কার্যকর করা হবে। ধারণা করা হচ্ছে, এসব সংশোধনীর ফলে কর্মক্ষেত্রে কর্মীরা আরও বেশি সুযোগ পাবেন। এসব সংশোধনী আগামী ফেব্রুয়ারিতে কার্যকর হবে।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি সংশোধনীগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়। এরই মধ্যে এ সংক্রান্ত ডিক্রি জারি করা হয়েছে। এতে দেখা যায়, বেশকিছু অনুচ্ছেদে পরিবর্তন এসেছে ও নতুন করে যুক্ত হয়েছে দুটো অনুচ্ছেদ। এছাড়া বাদ দেওয়া হয়েছে ৭টি।

সৌদি শ্রম আইনে মাতৃত্বকালীন ছুটি ১০ সপ্তাহ থেকে বাড়িয়ে ১২ সপ্তাহ করা হয়েছে। ভাই-বোনদের মৃত্যুতে অংশ নেওয়ার ক্ষেত্রে ছুটি বাড়িয়ে ৩ দিন করা হয়েছে। এখন থেকে সৌদি শ্রম আইনের আওতায় কর্মীর প্রবেশনারি পর্ব থাকবে ১৮০ দিন।

ওভারটাইমের ক্ষেত্রে আর্থিক বিষয় ছাড়াও কর্মীরা ছুটি কাটানোর ব্যাপারেও দাবি করতে পারবেন। চাকরি ছেড়ে দেওয়ার এক মাস আগে থেকেই জানাতে হবে। আগে এই সময় দুই মাস ছিল। এখন থেকে কর্মীদের আবাসন বা আবাসন খরচ ও যাতায়াত বা যাতায়াত খরচ দিতে হবে নিয়োগকর্তাদের।

বিদেশি কর্মীদের জন্যও আইনে কিছু সংশোধন আনা হয়েছে। এতে বলা হয়, বিদেশি কর্মীদের অবশ্যই বিশেষ চুক্তি অনুযায়ী নিয়োগ পেতে হবে। বর্তমান আইনে এ ব্যাপারে নির্দিষ্ট সময়টা বেঁধে দেওয়া হয়নি। এতে বলা হয়, কাজের অনুমতির মেয়াদ অনুযায়ী এই চুক্তির নিয়োগ ঠিক হবে।

এখন চুক্তি করার মেয়াদ ১ বছরের করার চিন্তা করা হচ্ছে। তবে, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সরকারের অনুমোদন পাওয়ার পর থেকে এই মেয়াদ কার্যকর হবে।


NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

ইসরায়েলি গুলিতে মার্কিন নারী অ্যাক্টিভিস্ট নিহত

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

আজ ইরান-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক বৈঠক, নিশ্চিদ্র নিরাপত্তায় ইসলামাবাদ

#

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিজির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

#

আন্তর্জাতিক সন্দেহভাজন মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হমলা, নিহত ৮

#

৭ অক্টোবরকে কেন্দ্র করে ইসরায়েলে ১৩৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহ-হামাসের

#

আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ইরানের সঙ্গে কাতারের আলোচনা

#

ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের নাম ঘোষণা

#

রাশিয়ায় ঢুকে হামলা,পুতিনের জন্য উভয় সংকট বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।