সংসদ নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

Megna Tv

২৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজই চূড়ান্ত হবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা। ফলে জোট বা আসন সমঝোতা–সংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা নিষ্পত্তির শেষ সুযোগও আজ।

প্রার্থিতা প্রত্যাহার শেষে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।

ad

ইসির তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হবে।

প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত ইসির পরিপত্রে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৬ অনুচ্ছেদ অনুযায়ী বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী নির্ধারিত তারিখের মধ্যে নিজে বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত নোটিশ দিয়ে রিটার্নিং অফিসারের কাছে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।

একই আসনে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল একাধিক প্রার্থীকে মনোনয়ন দিলে, দলের সভাপতি বা সাধারণ সম্পাদক কিংবা সমমর্যাদার কোনো ব্যক্তি স্বাক্ষরিত লিখিত পত্রের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীর নাম রিটার্নিং অফিসারকে জানাতে হবে। সেক্ষেত্রে অন্য মনোনীতরা প্রার্থী হিসেবে গণ্য হবেন না। প্রার্থিতা প্রত্যাহার বা চূড়ান্ত মনোনয়ন দেওয়ার পর তা আর কোনো অবস্থায় বাতিল বা পরিবর্তন করা যাবে না।

পরিপত্রে আরও বলা হয়, প্রার্থিতা প্রত্যাহারের নোটিশ গ্রহণের পর রিটার্নিং অফিসার তা যাচাই করে কার্যালয়ের দর্শনীয় স্থানে টাঙিয়ে প্রদর্শনের ব্যবস্থা করবেন। প্রত্যাহারের পরদিন নির্ধারিত পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রস্তুত ও প্রকাশ করা হবে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পরদিন অর্থাৎ ২১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়ে ফরম-৫ অনুযায়ী বাংলা বর্ণানুক্রমে নামের তালিকা প্রকাশ করা হবে।

এর আগে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল নিষ্পত্তি শেষ হয়েছে। ইসি সূত্র জানায়, এ বিষয়ে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। এর মধ্যে ৪২৫টি আপিল মঞ্জুর, ২০৯টি নামঞ্জুর এবং ১১টি প্রত্যাহার করা হয়।

আপিল নিষ্পত্তির শেষ দিনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, কোনো পক্ষপাতিত্ব না করে বিশ্লেষণ ও ন্যায়বিচারের ভিত্তিতে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। ইসির তথ্য অনুযায়ী, ৩শ’ আসনে দাখিল করা ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়েছিল।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied