যুদ্ধংদেহী ট্রাম্প: বিদেশি আগ্রাসন নাকি ২০২৬ নির্বাচন ঠেকানোর কৌশল?

Megna Tv

২৮ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করা, ইরানে ধ্বংসাত্মক হামলার হুমকি এবং ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে ‘যে কোনো উপায়ে’ দখলের ঘোষণা—গত কয়েক সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এসব পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে চরম অস্থিরতা সৃষ্টি করেছে। তবে এই আগ্রাসী অবস্থানের আড়ালে কি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতা পাকাপোক্ত করার কোনো গভীর নীলনকশা কাজ করছে—এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ওয়াশিংটনে।

খোদ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের আশঙ্কা, আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন পিছিয়ে দেওয়া বা বাতিলের পথ তৈরি করতেই ট্রাম্প ইচ্ছাকৃতভাবে ‘যুদ্ধ যুদ্ধ’ আবহ তৈরি করছেন।

লতি মাসের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর এক ঝটিকা অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। এর পরপরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ‘যতদিন না একটি বিচারিক উত্তরণ সম্পন্ন হচ্ছে, ততদিন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলার দায়িত্ব নেবে।’

ইউরোপীয় ইউনিয়ন ও লাতিন আমেরিকার একাধিক দেশ এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিলেও ট্রাম্প প্রশাসন তাতে কর্ণপাত করেনি। বরং তিনি প্রকাশ্যেই বলেছেন, ভেনেজুয়েলার তেলসম্পদ এখন থেকে মার্কিন স্বার্থেই ব্যবহৃত হবে।

ভেনেজুয়েলার ঘটনার রেশ কাটতে না কাটতেই ট্রাম্পের নজর পড়ে গ্রিনল্যান্ডে। ১২ জানুয়ারি তিনি হুমকি দেন, রাশিয়া বা চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র প্রয়োজনে যে কোনো উপায়ে গ্রিনল্যান্ড দখল নেবে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এ বক্তব্যকে ‘অবাস্তব’ ও ‘ন্যাটো ধ্বংসকারী’ বললেও হোয়াইট হাউজ পাল্টা শুল্ক আরোপের হুমকি দেয়।

একই সময়ে ইরানে সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে ট্রাম্প তেহরানকে ‘কঠোর আঘাত’ করার হুমকি দিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেন।

দেশের বাইরে যুদ্ধংদেহী অবস্থানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি নজরে এসেছে। ২০২৬ সালের শুরু থেকেই ক্যালিফোর্নিয়া, মিনেসোটা ও ইলিনয়ের মতো ডেমোক্র্যাটশাসিত রাজ্যগুলোতে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইর অভিযান ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।

এই অভিযানগুলোকে ট্রাম্প ‘অপারেশন মেট্রো সার্জ’ ও ‘অপারেশন মিডওয়ে ব্লিৎজ’ নামে অভিহিত করলেও সমালোচকদের মতে, এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য।

মিনিয়াপোলিস ও লস অ্যাঞ্জেলেসের মতো শহরে মুখোশধারী ফেডারেল এজেন্টদের টিয়ার গ্যাস ও সামরিক সরঞ্জাম ব্যবহারের অভিযোগ উঠেছে। মিনিয়াপোলিসে রেনে গুডস নামের এক নারী আইসিই এজেন্টের গুলিতে নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ট্রাম্প এসব আন্দোলনকে ‘ইনসারেকশন’ বা বিদ্রোহ বলে আখ্যা দেন।

রাজ্য গভর্নরদের আপত্তি উপেক্ষা করে ট্রাম্প ১৮০৭ সালের ‘ইনসারেকশন অ্যাক্ট’ প্রয়োগ করে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এটি ডেমোক্র্যাট গভর্নরদের ক্ষমতা খর্ব করার সরাসরি চেষ্টা।

একই সঙ্গে শিকাগো ও পোর্টল্যান্ডের মতো শহরে আইসিইর ব্যাপক উপস্থিতিকে ২০২৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট ও অভিবাসী ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করার কৌশল বলেও মনে করছেন অনেকে।

যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে জানুয়ারির শুরুতেই হাউজ অব রিপাবলিকানদের এক সভায় ট্রাম্প মন্তব্য করেন, ‘ডেমোক্র্যাটদের পলিসি এতই খারাপ যে তাদের বিরুদ্ধে ভোট হওয়ারই দরকার নেই, নির্বাচন বাতিল করা উচিত।’ 

যদিও পরে তিনি একে ‘কৌতুক’ বলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু রাজনৈতিক বোদ্ধারা একে হালকাভাবে নিচ্ছেন না। 

এরমধ্যেই চলতি মাসের শুরুতে হাউজ রিপাবলিকান সভায় এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমি বুঝতেই পারছি না—জনগণের মনে আসলে কী চলছে।’ পরে তিনি যোগ করেন, ‘‘আমি বলবো না—‘নির্বাচন বাতিল করে দাও’। কারণ তখন ভুয়া সংবাদমাধ্যমগুলো বলবে, আমি নির্বাচন বাতিল করতে চাই, আমি স্বৈরশাসক।’’





ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied