ভোট দিতে ঢাকা ছাড়ছে মানুষ

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

যানজট নিরসন ও যাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে চেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক ও বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে।কপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

সোমবার সন্ধ্যার পর থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় চৌরাস্তায় যানবাহনের চাপ বাড়ে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় হয়ে উত্তরবঙ্গে ২২ জেলার বিভিন্ন রুটের যানবাহন চলাচল করে। সেখানেও যানবাহনের চাপ অনেকটা বেড়েছে।

সাভারের হেমায়েতপুর, আশুলিয়ার বিশমাইল, নবীনগর, বাইপাইলসহ বিভিন্ন বাস স্ট্যন্ডে যাত্রীদের বাড়তি চাপ দেখা যায়। যানজট নিরসন ও যাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

এদিকে, মঙ্গলবার সকালে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। এখন ভোট উৎসবের অপেক্ষায় গোটা দেশ। নির্বাচনী বিধান অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রার্থীদের সব প্রচারণা নিষিদ্ধ।

১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট। সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের ভোটগ্রহণ হবে।

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে নেমেছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied