কুমিল্লায় মেডিকেল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল
৫ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
কুমিল্লায় মেডিকেল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল
বিশেষ প্রতিনিধি: সাইফুল ইসলাম।।
কুমিল্লায় মেডিকেল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর হোটেল গোল্ডেন স্পুনে সংগঠনের সভাপতি প্রদ্বীপ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের আমন্ত্রণে বিভিন্ন হসপিটালে কর্মরত প্রায় ৩ শতাধিক টেকনোলজিস্ট, ডাক্তারসহ বিভিন্ন শ্রেণী মহলের মেহমানবৃন্দদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন কুমিল্লা জেলা ও বিভিন্ন উপজেলায় বন্যাকবলিত মানুষের পাশে শোকনো খাবার ও প্রায় ২৫ হাজার বন্যা কবলিত মানুষদের চিকিৎসা সেবা প্রদান করে অবদান রাখায় কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাক্তার আলী নুর মোহাম্মদ বশির আহমেদ, বিশেষ অতিথি ছিলেন আর্মি মেডিকেল কলেজের টেকনোলজিস্ট ডাক্তার নাজমুল ইসলাম।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে জেলা, উপজেলা কমিটির সদস্য ও উপদেষ্টাদের নিয়ে রোজাদার, মুসলিম উম্মাহ এবং মাগুরার অপ্রাপ্ত বয়সী নির্যাতিত হয়ে মৃত্যু বরণ করা আছিয়ার বিদাহী আত্মার মাগফেরাত কামনা করে সকল কবরবাসীদের জন্য দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সহীহ্ তালীমুল কুরআন ফাউন্ডেশনের প্রশিক্ষক ও পরিচালক হাফেজ মাওলানা ক্বারী শামসুদ্দিন।