কাউকে নাশকতা করার সুযোগ দেওয়া হবে না

Megna Tv

১ দিন আগে সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫


#
চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির অবস্থান কর্মসূচি

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল বলেছেন, ১৫ আগস্টে কাউকে নাশকতা করার সুযোগ দেওয়া হবে না। আওয়ামী সরকারের বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার বিপ্লব ছিল গণতন্ত্র মুক্তির আন্দোলন।

মঙ্গলবার (১৪ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি হলো হত্যা, লুটপাট আর মিথ্যাচারের রাজনীতি। কোটা আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে। এ খুনিদের বিচারের মাধ্যমে এমন নজির স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এরকম দুঃসাহস না দেখায়। দেশের সব গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করেছে শেখ হাসিনা। আওয়ামী নেতারা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার আর গুজব রটাচ্ছে। তারা সাম্প্রদায়িক ইস্যু সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশি বিদেশি সব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি'র নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে।

অবস্থান কর্মসূচি শেষে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির কার্যালয় উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ। হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান ও হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলমের যৌথ সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকের হোসেন।এতে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল শুক্কুর কাউন্সিলর, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব ইলিয়াস চৌধুরী, মো. ওসমান গনি, মো. আবুল হাশেম চৌধুরী, মো. ইসমাইল হোসেন, আলহাজ্ব রহমতুল্লাহ মেম্বার, নুরুল আলম মফিজ, নিজাম উদ্দিন হাকিম, মো. মোজাম্মেল হক, হাটহাজারী পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মন্নান দৌলতসহ প্রমুখ।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিএসবি গ্লোবালের ‘প্রতারণা’ কানাডা পাঠানোর নামে দুইশ শিক্ষার্থীর ৩০ কোটি টাকা নিয়ে ‘উধাও’

#

উপজেলার প্রার্থীতা ঘোষণার পর হুমকির অভিযোগ

#

মেধাবী ও যুব সমাজকে ধ্বংস করছে মাদক: এমদাদুল হক মামুন

#

জমে উঠেছে কুমিল্লায় জামায়াতে নির্বাচনী প্রচারনা

#

ঢাকায় ২৪ টি থানায় বিক্ষোভের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

#

এভারেস্ট জয়ী বাংলাদেশি কে এই বাবর আলী

#

কর্মসংস্থানের বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছি: শিক্ষামন্ত্রী

#

নির্দিষ্ট তারিখের পর কাজে না ফিরলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা;স্বরাষ্ট্র উপদেষ্টা

#

জাতীয় যুব কাউন্সিলের সভাপতির গাড়িতে বিএনপি-জামায়াতের দুর্বৃত্তদের হামলা

#

রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতি চাপে পড়েছে, বলছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা

সর্বশেষ

#

কুমিল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

#

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

#

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধুরী

#

তারেক রহমানের আগমনে স্মরণকালের বৃহত্তম জনসমাগমের প্রস্তুতি বিএনপির

#

হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

#

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

#

জুলাই সনদের ভিত্তিতে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

#

বসুন্ধরা স্মার্ট সিটিতে আস্থা বিনিয়োগকারীর

#

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

#

প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রোববার

Link copied