সাঈদীর জানাজায় অংশ নেওয়ায় খুলনা দুই আওয়ামী লীগ নেতা বহিস্কার

Megna Tv

২৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি আওয়ামীলীগের দলীয়

দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় অংশ নেওয়ায় খুলনায় আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী সাফায়াত হোসেন প্যারেট ও সাধারণ সম্পাদক ইমরুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়েছে।

আওয়ামী লীগের বহিষ্কৃত নেতারা হলেন- খুলনা মহানগরের ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির কোষাধ্যক্ষ খন্দকার ইলিয়াছুর রহমান এবং সদস্য শাহ আলম। এদের দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

এদিকে বহিষ্কৃত ইলিয়াছ ও শাহ আলমের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখার সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সাথে তাদের দলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করার জন্য বলা হয়েছে।

এর আগে গত ১৯ আগস্ট যুবলীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত যুবলীগের নেতারা হলেন- রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি তারিক আজিজ ও সহসভাপতি আশিক ইকবাল। বহিষ্কৃত এই নেতাদের বিরুদ্ধে দেলাওয়ার হোসাইন সাঈদী সম্পর্কে সহানুভূতিশীল মন্তব্য করার অভিযোগ রয়েছে। তবে দলের তরফ থেকে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied