সরকার পতনের পর জাফলংয়ে ৬০ লাখ টাকার পাথর লুট, মামলা

Megna Tv

২৭ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সিলেটের সাদা পাথর

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট থেকে তিন দিনে প্রায় ৪০ থেকে ৫০ ঘনফুট পাথর লুট হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। ঘটনায় সোমবার (১৮ আগস্ট) রাতে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল মোনায়েম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের , আগস্ট রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে স্থানীয় চোরাকারবারিরা প্রায় ৫০ থেকে ৬০টি বারকি নৌকা ব্যবহার করে বিপুল সংখ্যক শ্রমিকের মাধ্যমে এসব পাথর লুট করে নিয়ে যায়। এতে ১০০ থেকে ১৫০ জন জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।

গোয়াইনঘাট থানার ওসি জানান, মামলার তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারা পাথর লুটের সঙ্গে জড়িত ছিল তা তদন্তে বের করা হবে।

প্রসঙ্গত, শুধু জিরো পয়েন্ট নয়, সরকার পতনের পর পুরো জাফলং এলাকা থেকেই কয়েকশ কোটি টাকার পাথর লুট হয়েছে। যন্ত্র ব্যবহার করেও পাথর উত্তোলন করা হয়েছে। গত বছরের অক্টোবরে উপজেলা প্রশাসন ১২০ কোটি টাকার পাথর লুটের তথ্য প্রকাশ করে, যার ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর একটি মামলা দায়ের করে। তবে সোমবার দায়ের করা মামলাটি শুধু জিরো পয়েন্টের পাথর লুটকে কেন্দ্র করে হয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied