বেগমগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের অফিসে অগ্নিসংযোগ, পুড়ে ছাই প্রচার গাড়ি।

Megna Tv

৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
এম এ হাসান, নোয়াখালী প্রতিনিধি

নির্বাচনের মাঠে সহিংসতার রাজনীতি: বেগমগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের অফিসে অগ্নিসংযোগ, পুড়ে ছাই প্রচার গাড়ি।
 

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দিনেশগঞ্জ বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ১১দলের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গতকাল গভীর রাতে দুষ্কৃতকারীরা ওই নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে দেয়, এতে অফিসে থাকা আসবাবপত্রসহ একটি নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত অটোরিকশা সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয়রা জানান, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসায় একটি মহল আতঙ্ক সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।
এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা সেক্রেটারি ও দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন বলেন,

“এর আগেও গোপালপুর ও জিরতলী ইউনিয়নে আমাদের ব্যানার পুড়িয়ে দেওয়া ও নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটেছে। একটি রাজনৈতিক দল গণসমর্থন হারিয়ে নির্বাচনের মাঠে সহিংসতার পথ বেছে নিয়েছে।”
তিনি আরও বলেন,

“নির্বাচন কমিশন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে নির্বাচন পূর্ব সহিংসতা বন্ধে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লার রাজনীতি কোন পথে, সত্যটা তুলে ধরুন- তানিম

#

নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ

#

এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ, হতাহত আরও বাড়ার আশঙ্কা

#

শুক্রবার স্মৃতিসৌধ ও বাবার মাজারে যেতে পারেন তারেক রহমান

#

ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

#

আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন : প্রধানমন্ত্রী

#

রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত করা হয়েছে: অর্থ উপদেষ্টা

#

কুমিল্লায় পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য ভাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

#

খোকসায় দুই হাজার দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মেয়র প্রার্থী রিপন হোসেন

#

ক্ষমতায় থাকলে সবাই সংবিধান বিশেষজ্ঞ হয়ে যায়: তুষার

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied