বিমান ও পর্যটন খাতে বড় সংস্কার: ১৪ উড়োজাহাজ কিনছে সরকার

Megna Tv

২১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

দেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে বড় ধরনের সংস্কার ও সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন করে ১৪টি বোয়িং ও এয়ারক্রাফট কেনা, তৃতীয় টার্মিনাল চালু, এবং পর্যটন নগরী গড়ে তোলার মতো একাধিক উদ্যোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিমান খাতকে আধুনিক ও লাভজনক করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ১৪টি বোয়িং ও অন্যান্য এয়ারক্রাফট কেনার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি, স্বল্প সময়ে কিছু উড়োজাহাজ লিজ নেওয়ার উদ্যোগও চলছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় যাত্রী ভোগান্তি কমাতে জনবান্ধব নীতিমালা গ্রহণের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। অতীতের অনিয়ম ও দুর্নীতির চুলচেরা বিশ্লেষণ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রাশিদুজ্জামান মিল্লাত। চলতি বছরের শেষ নাগাদ তৃতীয় টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে আরএফপি দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে, যার মধ্যে জাপানের সঙ্গে বৈঠকও হয়েছে।

আগামী ২ থেকে ৩ মাসের মধ্যেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর কথাও জানানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied