তিন নেতার মাজার ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে শুরু হচ্ছে এনসিপির নির্বাচনী প্রচারণা

Megna Tv

১৩ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রচারণা আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে এই প্রচারণার সূচনা হবে। বুধবার দলটির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল, নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

মাজার ও কবর জিয়ারত শেষে প্রচারণা কর্মসূচি তিন নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে।

জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এনসিপি মোট ৩০টি আসনে ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এনসিপির ফেসবুক পোস্টে জানানো হয়, আসন্ন নির্বাচনে ঢাকা–১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং রংপুর–৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে কুমিল্লা–৪ আসনে হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়–১ আসনে সারজিস আলম, ঢাকা–৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নোয়াখালী–৬ আসনে আবদুল হান্নান মাসউদকে মনোনয়ন দেওয়া হয়েছে।


তিন নেতার মাজার ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে শুরু হচ্ছে এনসিপির নির্বাচনী প্রচারণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রচারণা আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে এই প্রচারণার সূচনা হবে। বুধবার দলটির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল, নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

মাজার ও কবর জিয়ারত শেষে প্রচারণা কর্মসূচি তিন নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে।

আরও দেখুন
অর্থনীতি বিশ্লেষণ পরিষেবা