কোনো ষড়যন্ত্রই আমাকে দমিয়ে রাখতে পারবে না : হাজী ইয়াছিন
১৫ দিন আগে সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
ইবনুল হাসান রায়হান
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ সদর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, গত ৩০ বছর আমি আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র আমাকে আপনাদের কাছ থেকে আলাদা করতে পারবে না, আমাকে দমিয়ে রাখতে পারবে না। ৩০ বছর পূর্বেই আমি এই এলাকায় উন্নয়ন শুরু করেছি; সেই উন্নয়নের আমি শেষ দেখে যেতে চাই। কোনো বাধা-বিপত্তিই আমাকে রুখতে পারবে না।
শুক্রবার (২৮ নভেম্বর) কুমিল্লার বালুতুপা এলাকায় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এসব পথসভায় দেওয়া বক্তব্যে হাজী ইয়াসিন তার রাজনৈতিক অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, “যত বাধা, যত বিপত্তি, যত হামলা, যত মামলা অতীতে ফেস করেছি, আগামী দিনগুলোতেও এই এলাকায় ন্যায়-সুন্দর প্রতিষ্ঠা করার জন্য, উন্নয়নের রাজনীতি করার জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সত্যিকারের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, যতই বাধা আসুক না কেন, আমি ছিলাম, আছি, ইনশাআল্লাহ মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব।”
‘নমিনেশন বিজয় দেবে না, বিজয় দেবে জনগণ’ হাজী ইয়াসিন বলেন, “দোষ আমার একটাই—আমি পার্সেন্টেজ খাই না, এই দোষে আমি দোষী। রঙিন ফরমায়েশের কারণে অনেক কিছু হতে পারে। কুমিল্লার লক্ষ লক্ষ বিএনপি করা মানুষ জানে, কে এইখানে পরিশ্রম করেছে, মানুষ আমাকে ভালোবাসে।”মনোনয়নের প্রসঙ্গ টেনে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, "আমি আপনাদের সবকিছু" এটা জেনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে পৌঁছাতে কয়েকটা আনতা বসাইয়া ভেজাল লাগাইছে। এবার আনতা ছুটে গেছে।’
এসবপথসভা ও গণসংযোগে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী ও সম্পাদক এমদাদুল হক ধীমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।